ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম ডিপো এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস তিন স্টেশনের সাতটি গাড়ি। শেষ খবর পাওয়া পর্যন্ত পৌনে ১০টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।


তিনি বলেন, ‘ঝুটের গোডাউনে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

ads
ads
ads

Our Facebook Page

↑